পোস্টগুলি

জয়পুর রহস্য

রূদ্রেশ বলল, “ রাগীবদা, আমাদের দেশের বাড়ি নয়নপুর গ্রামে প্রতিবছর বড়দিনের সময় একটা বইমেলা আর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।  গ্রামের সবাই মিলে বেশ বড় করেই এই আয়োজন করে। আমার দাদু, অর্ধেন্দুশেখর রায়, এই বইমেলা আর সাংস্কৃতিক অনুষ্ঠানের অন্যতম প্রধান উদ্যোক্তা। তোমার কথা তিনি অনেক শুনেছেন।  তাঁর খুব ইচ্ছে এবছরের বইমেলায় তুমি আর ঋষভদা আমাদের গ্রামে এসো! তোমরা দুজনে মিলে সাংস্কৃতিক মঞ্চে একটা সুন্দর অনুষ্ঠান করবে। আমার দাদু আর বাবা তোমাকে ফোন করবেন। তবে আমি আগে থেকেই বলে রাখছি দাদা, তোমাদের কিন্তু আসতেই হবে! কোনও অজুহাত শুনব না!” রূদ্রেশের গলায় ছিল আন্তরিক আমন্ত্রণের সঙ্গে একরাশ আবদার। কথাগুলো বলতে বলতে তার চোখেমুখে যে উচ্ছ্বাস ফুটে উঠেছিল, রাগীব সেটা লক্ষ্য করছিল।  রূদ্রেশ রায় রাগীবের ছাত্রছাত্রীদের মধ্যে অন্যতম প্রিয়। আশুতোষ কলেজের এম.এ. প্রথম বর্ষের ছাত্র। বয়স একুশ, কিন্তু তার মুখে এখনও ছেলেমানুষি সারল্যের ছাপ স্পষ্ট। ভবানীপুরের ফ্ল্যাটে বাবা-মায়ের সঙ্গে থাকলেও তাদের আদি বাড়ি বাঁকুড়ার নয়নপুর গ্রামে। পড়াশোনার পাশাপাশি সঙ্গীতের প্রতি তার গভীর অনুরাগ। নিয়মিত রেওয়াজ করে, রা...

মুরলেনের বাঁশী ত্রিংশ পর্ব

তারপর দাঁতে দাঁত চেপে, পাঞ্জাবি ভাষায় গর্জে উঠল সে, “কি হয়েছে? জানতে চাইছ, কি হয়েছে?” বিপ্লবের মুখের একেবারে সামনে নিজের মুখটা এগিয়ে আনল কর্তার সিং। তার চোখে তখন এমন এক হিংস্র আক্রোশ, যেন সামান্য একটা অজুহাত পেলেই সামনের মানুষটাকে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলবে। “আজ তোমার একটা ভুলের জন্য আমাদের এত বড় নেটওয়ার্ক তছনছ হয়ে গেল! তোমার জন্য আইজলের ঘাঁটিতে রেড হল, মুরেলেনরের জঙ্গলের গোপন ডেরায় পুলিশ অপারেশন চালাল! আর তুমি এখনও জানতে চাইছ, কি হয়েছে? ন্যাকামি হচ্ছে?"  শেষ কথাটা প্রায় চিৎকার করে বলে বিপ্লবকে একটা ঝাঁকুনি দিল সে। ঘরের মধ্যে হঠাৎ এক ভয়ঙ্কর নিস্তব্ধতা নেমে এল। মাত্র কয়েক মুহূর্ত! তারপর কর্তার সিং এবার বিপ্লবের কলারটা আরও শক্ত করে চেপে ধরে হিসহিসে গলায় বলল, “আমরা সবাই চেয়েছিলাম ওই দুই বাঙালি আর দুটো পাহাড়ি ছেলেগুলোকে খতম করে দিতে! কিন্তু না! তোমার বড় দরদ উথলে উঠল! তুমি বললে, ওরা খুব বুদ্ধিমান! ওদের খতম না করে—কিডন্যাপ করে নিয়ে আসা হোক! ওদের বুঝিয়ে, ভয় দেখিয়ে ওদের বুদ্ধি আমাদের নেটওয়ার্কের কাজে লাগানো হবে! কিন্তু কি হল?"  এক মুহূর্ত থামল সে। তারপর ঠোঁটের কোণ...

মুরলেনের বাঁশী উনত্রিশতম পর্ব

চামফাই জেলা হাসপাতালে পৌঁছে রাগীব দেখল, সেখানে উদ্বিগ্ন মুখে অপেক্ষা করছে জুয়ালি ও সাইলো। এমনকি কেইফ্যাঙ থেকে ছুটে এসেছেন হালিমপুই দিদিও! আইজল থানা থেকে ইনস্পেক্টর খিয়ান্টেও তাঁর দলবল নিয়ে হাজির হয়েছেন। রাগীবদের সঙ্গে দেখা করেই তিনি ইনস্পেক্টর চাকমার সঙ্গে ভিতরে চলে গেলেন আহতদের চিকিৎসার ব্যবস্থা তদারক করতে। হালিমপুই দিদি ও অন্যদের দেখে বিস্ময়ে বলে উঠল রাগীব, “আপনারা এখানে?” হালিমপুই এগিয়ে এসে উদ্বিগ্ন কণ্ঠে বললেন, “এখানে তোমাদের নিয়ে এত বড় একটা কাণ্ড ঘটে গেল, আর আমরা আসব না? ঋষভ কোথায়? ওর কোনও খোঁজ পেয়েছ?” রাগীবের মুখটা মুহূর্তে গম্ভীর হয়ে গেল। উদ্বিগ্ন গলায় সে বলল, “না, এখনও কোনও খোঁজ পাইনি। তবে আমার প্রায় নিশ্চিত ধারণা, ওকে সীমান্ত পেরিয়ে মায়ানমারে নিয়ে যাওয়া হয়েছে। আজকের ঘটনাগুলো একটার পর একটা সেই দিকেই ইঙ্গিত করছে!” জুয়ালি উৎকণ্ঠিত গলায় বলে উঠল, “তাহলে আর দেরি করে লাভ নেই! আসাম রাইফেলসের সঙ্গে যোগাযোগ করে এখনই একটা ব্যবস্থা নেওয়া দরকার। ঋষভকে যত তাড়াতাড়ি সম্ভব উদ্ধার করতে হবে!” “সেটা তো করতেই হবে!” রাগীব বলল, “কিন্তু ইনস্পেক্টর চাকমা এখন রথীন স্যার আর বাকি আহতদের নিয়ে ভীষণ ব্যস্ত।...

মুরলেনের বাঁশী আঠাশতম পর্ব

 বিপ্লববাবুর কথায় ঋষভ দ্বিরুক্তি না করে একটা চেয়ার টেনে বসল। বিপ্লববাবু কোনও কথা না বলে কিছুক্ষণ শীতল দৃষ্টিতে ওর দিকে চেয়ে রইলেন। ঋষভের বুকটা কেঁপে কেঁপে উঠল। কী করতে চান এই লোকটা? খানিকক্ষণ পর বিপ্লববাবু চিবিয়ে চিবিয়ে বললেন, “জানেন, মিস্টার ঋষভ? আমি নিজেকে খুব বুদ্ধিমান বলে ভাবতাম! কিন্তু ছোট ছোট কিছু ভুলের জন্য...!” কথাটা বলে একটু থামলেন তিনি। তারপর বললেন, “এর ফলে আমার আর আমার ব্যবসার বিরাট ক্ষতি হয়ে গেল! আর সেই ভুলটা হল আপনাকে দিয়ে!” বিপ্লববাবু আবার থামলেন। কয়েক মুহূর্ত পর সেই শীতল, নিষ্ঠুর দৃষ্টিতে ঋষভের দিকে তাকিয়ে রইলেন। ঋষভ কোনও উত্তর দিতে পারল না। ভয়, আতঙ্ক আর রাগে ওর মুখটা থমথমে হয়ে উঠেছে। চোয়াল শক্ত, মুখ আড়ষ্ট। বিপ্লববাবু আবার বলা শুরু করলেন, “সেদিন ট্রেনে আমি আমার অতিরিক্ত আত্মবিশ্বাসের বশে ভুল করে হারবাল মেডিসিনের পরিবর্তে একটা বিশেষ মেডিসিনের কৌটো দিয়ে ফেলি! সেই মেডিসিনই আমার আসল ব্যবসা! যেটা আপনাকে নয়, অন্য একজন বিশেষ মানুষকে দেওয়ার কথা ছিল!” একটু থেমে তিনি আবার বললেন, “ভুলটা যখন হয়েই গেছে, তখন সেটা শুধরে নেওয়ারও চেষ্টা করেছি। সেদিন রাতে আপনাদের হোটেলে গিয়ে কৌটো বদলে...

মুরলেনের বাঁশী সাতাশতম পর্ব

প্রথমে মনে হলো, মাথার ভেতর কেউ যেন হাতুড়ি পেটাচ্ছে! পরক্ষণেই সেই যন্ত্রণা ছড়িয়ে পড়ল গোটা মাথায়। দপদপ করে যেন শিরার মধ্যে রক্তের বদলে আগুন ছুটছে! চোখের পাতাদুটো মেলতেও অসম্ভব কষ্ট হচ্ছে। চোখের গোলকেও তীব্র যন্ত্রণা! অনেক কষ্টে ধীরে ধীরে চোখ খুলল ঋষভ। কিন্তু সামনে ঘন অন্ধকার ছাড়া আর কিছুই দেখতে পেল না। চোখের যন্ত্রণা তখনও কমেনি। বাধ্য হয়ে আবার চোখ বুজল সে। কিছুক্ষণ পর ধীরে ধীরে ফিরে আসতে লাগল তার সমস্ত অনুভূতি। প্রথমেই নাকে এল একটা অদ্ভুত গন্ধ। ঝাঁঝালো নয়, বরং মিষ্টি ধরনের, অথচ কেমন যেন অস্বস্তিকর! গন্ধটা যেন নাকের পথ বেয়ে মাথার ভেতর ঢুকে সেখানে জমাট বেঁধে রয়েছে। মাথাটা ভারী লাগছে, চোখের পাতাও যেন পাথরের মতো ভারী হয়ে আছে। কিন্তু এই গন্ধটা কীসের? কোথায় আছে সে? প্রশ্ন দুটো মাথার মধ্যে ঘুরপাক খেতে লাগল। চারপাশে এমন নিস্তব্ধতা যে, নিজের শ্বাসপ্রশ্বাসের শব্দও স্পষ্ট শুনতে পাচ্ছে ঋষভ। কোথাও কোনও পাখির ডাক নেই, মানুষের গলার আওয়াজ নেই, এমনকি দূরে কোথাও কোনও যানবাহনের শব্দও ভেসে আসছে না। ধীরে ধীরে উঠে বসতে গেল সে। সঙ্গে সঙ্গে মাথার যন্ত্রণাটা যেন কয়েক গুণ বেড়ে গেল। দুহাতে কপাল চেপে ধরে বসে রইল কি...