মুরলেনের বাঁশী দ্বাত্রিংশ পর্ব
ওরা প্রথমে দুর্বোধ্য ভাষায় কী যেন বলতে লাগল। শব্দগুলো রাগীবদের কারও পরিচিত নয়। কথার অর্থ বোঝা না গেলেও গলার আওয়াজে হুমকির সুর স্পষ্ট। পরক্ষণেই একজন মুখোশধারী এগিয়ে এল কয়েক পা। তার হাতে ধরা আধুনিক অ্যাসল্ট রাইফেল। অস্ত্রটা রথীনের দিকে তাক করে কর্কশ গলায় ভাঙা ইংরেজিতে চিৎকার করে উঠল, "Drop the gun! Hands up!" সঙ্গে সঙ্গে আর একজন বিয়াকার কাছে এসে বন্দুক উঁচিয়ে বলল, "Drop the Machete! Quick!" বিয়াকা ভয় পেয়ে চট করে হাতের ম্যাশেটিটা ফেলে দিল! রথীন একবার চোখ বুলিয়ে নিলেন লোকগুলোর প্রত্যেকের দিকে। ওদের চারদিকে সশস্ত্র দুষ্কৃতীদের বেষ্টনী। প্রত্যেকের হাতেই অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র। মুখের পুরোটাই ঢাকা, শুধু চোখ, মুখ আর নাকের কাছে কয়েকটি ফুটো। সেই মুখোশের আড়ালের মানুষগুলোর মধ্যে বিন্দুমাত্র মানবতা নেই—আছে হিংস্র কাঠিন্য আর ঠান্ডা নিষ্ঠুরতা। আঙুলগুলো ট্রিগারের উপর রাখা। যেন চাপ দিতে উদ্যত! আর তারপরই হয়তো এই নির্জন পাহাড়ি অরণ্যে ঝরে পড়বে একাধিক প্রাণ। রথীন অভিজ্ঞ পুলিশ অফিসার। পরিস্থিতির ভয়াবহতা বুঝতে তাঁর এক মুহূর্তও লাগল না। এই অবস্থায় সার্ভিস রিভলবার দিয়ে ...